চায়ের দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড

সিলেটে চায়ের টং দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

সিলেটে চায়ের টং দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট শিক্ষা বোর্ড। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকান থেকে মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহানের কাছ থেকে উত্তরপত্রগুলো জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে উত্তরপত্রে নম্বর দিচ্ছিলেন। আগের রাতেও একই স্থানে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগের বিষয়ে প্রভাষক ইকবাল হোসেন সোহান জানান, তিনি নিজেই খাতা মূল্যায়ন করছিলেন, তবে তাড়াহুড়ার কারণে বন্ধুরা শুধু কোড নম্বর মিলিয়ে দিচ্ছিলেন।

খাতা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অভিযুক্ত শিক্ষককে নিয়ে জালালাবাদ থানায় যান এবং বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি জানান, ঘটনাটি নিয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিভাগীয় তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শামসুল হাবিব জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষককে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হয়েছে।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর