কমিউনিকেশনস পেশাজীবীদের এআই দক্ষতা বাড়াতে বিসিপিএসের মাস্টারক্লাস 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, কমিউনিকেশনস পেশায় এটি এরই মধ্যে দৈনন্দিন কাজের একটি গুরুত্বপূর্ণ টুলস হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিবেদন লেখা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরি, গবেষণা, তথ্য বিশ্লেষণ ও যোগাযোগ পরিকল্পনায় এআইয়ের ব্যবহার নিয়ে কমিউনিকেশনস পেশাজীবীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)।

গতকাল শনিবার রাজধানীর বাংলামটরের উন্নয়ন সমন্বয় মিলনায়তনে ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক এই মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়। এতে উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সরকারি-বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রায় ৩৫ জন কমিউনিকেশনস পেশাজীবী অংশ নেন।

সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাস্টারক্লাসে বিভিন্ন এআই টুলসের ব্যবহার, কার্যকর নির্দেশনা বা প্রম্পট লেখার কৌশল এবং পেশাগত কাজে এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও যোগাযোগ পরিকল্পনা তৈরিতে এআই কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক অনুশীলনে অংশ নেন।

এ ছাড়া গবেষণা ও তথ্য অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ, কনটেন্টের মানোন্নয়ন এবং দৈনন্দিন কাজের সময় কমিয়ে দক্ষতা বাড়াতে এআই কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

মাস্টারক্লাসটি পরিচালনা করেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ। কমিউনিকেশনস, সৃজনশীল পরিকল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাঁর ১২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি এআই ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন।

ছবি: সংগৃহীতএ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিপিএসের গবেষণা পরিচালক মালিহা তাবাসসুম ‘এআই দিয়ে গল্প, নিবন্ধ, উপস্থাপনা ও নানা ধরনের লেখা তৈরি’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। লেখালেখি ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরিতে এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

বিসিপিএসের চেয়ারপারসন টনি মাইকেল গোমেজ বলেন, ‘এআই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প নয়; বরং যারা এআই দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবেন, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবেন।’

তিনি বলেন, ‘এআইয়ের সঙ্গে তাল মিলিয়ে পেশাজীবীদের প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা এখন সময়ের দাবি। কোন দক্ষতাগুলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ থাকবে, কোন এআই সরঞ্জামগুলো দৈনন্দিন কাজে কার্যকর এবং কীভাবে প্রযুক্তিটিকে দ্রুত ও মানসম্মতভাবে কাজে লাগানো যায়—মাস্টারক্লাসে এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়েছে।’

আয়োজকেরা জানান, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে কমিউনিকেশনস পেশাজীবীদের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে বিসিপিএস এ ধরনের জ্ঞান ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মাস্টারক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু বিভিন্ন এআই সরঞ্জাম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নিজেদের নিয়মিত পেশাগত কাজে প্রযুক্তিটির ব্যবহারিক প্রয়োগের সুযোগ পান। এতে কমিউনিকেশনস পেশায় এআইকে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং কাজকে আরও সহজ ও দক্ষ করার সহায়ক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়। প্রশিক্ষণটি সমন্বয় করেন বিসিপিএসের ক্যাপাসিটি বিল্ডিং পরিচালক জাকিয়া হক নীলা।

ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক...
বিশ্বব্যাংকের ২০২৬ সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফল দেখালেও দরিদ্র পরিবার চিহ্নিত করতে আশানুরূপ ফল...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।...
রাজধানীতে গ্যাস সরবরাহ সংকট চরমে পৌঁছেছে। মিরপুরসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাস মিলছে না, সিএনজি স্টেশনেও কমে গেছে সরবরাহ। এতে পরিবহন খাত ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সংকটের সমাধান...
গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...
সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপর্সগ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত...
লোডিং...

এলাকার খবর