মিতালী আবাসিকে তিন খুনের পেছনে গৃহপরিচারিকার প্রেম?

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল মিয়া নামে একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। পুলিশ বলছে, গৃহপরিচারিকার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটান আটককৃত বাবুল। 

বুধবার বেলা ৩টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ।

সিএমপি কমিশনার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে বাবুল মিয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে রায়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ আরও বলেন, হত্যাকাণ্ডের শিকার গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। সকালে বাবুল মিয়া ওই গৃহপরিচারিকার সঙ্গে দেখা করতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে বাবুল মিয়া তাহমিনাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম ছুটে আসলে তাদেরকেও বাবুল মিয়া ছুরিকাঘাত করে হত্যা করে। তাদেরকে হত্যার পর বারান্দা দিয়ে সে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে বেলা ৩টার দিকে বাবুল মিয়া আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর