বিদেশযাত্রায় প্রতারণা: সিলেটে সক্রিয় অসংখ্য ভুয়া এজেন্সি 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

প্রবাসে ভাগ্য বদলের স্বপ্নকে পুঁজি করে সিলেটে প্রতারণা চালিয়ে যাচ্ছে হাজারের বেশি ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র। টাকা নিয়ে ভিসার ব্যবস্থা না করা বা অফিস গুটিয়ে পালানো এবং ভুয়া ভিসার মতো ঘটনা ঘটছে প্রায়শই। প্রতারিত হলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। অভিযোগ পেলে ভুয়া এজেন্সি ও দালালের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছে প্রশাসন।

ভাইসহ পরিচিত ৪ জনকে বিদেশে পাঠাতে ‘ট্রাভেল জোন’ নামের এক প্রতিষ্ঠানকে টাকা দেন সিলেটের বাসিন্দা চৌধুরী মুশফিক মুনিম। কিছুদিন পর জানানো হয়, সবার ভিসা হয়েছে। তবে কাগজপত্র যাছাইয়ে ধরা পড়ে ভিসাগুলো ভুয়া। এদিকে ৭৮ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

প্রতারণার অভিযোগে ট্রাভেল জোনের মালিক নুরুল মুজতবা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন মুশফিক। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী চৌধুরী মুশফিক মুনিম বলেন, ‘বিদেশে পাঠানোর কথা বলে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে দেখি কাগজপত্র সব ভুয়া।’

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি অ্যামেক্স নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আইনজীবী সামশুল আবেদীন বলেন, ‘সিলেটে বৈধ এজেন্সির সংখ্যা ২০০ হলেও অবৈধ এজেন্সি আছে আরও ১ হাজার। টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, ‘বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্য বলছে, প্রতি বছর সিলেটের প্রায় ২৫ হাজার মানুষ কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে পাড়ি জমান।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সরকারিভাবে জর্ডানে পোশাক কারখানায় বিনামূল্যে যাওয়ার কথা থাকলেও প্রতারকেরা নিচ্ছিল ৫ থেকে ১০ লাখ টাকা। এসআরবির অভিযানে গ্রেপ্তার হয়েছে প্রতারক চক্রের ২০ জন। অপরাধীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর