সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-৫৫ বিজিবি'র অধিনায়ক মো. তানজিলুর রহমান। 

নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলারর চিমটিবিল সীমান্তবর্তী এলাকার শফিক মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকালে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তের ১৯৭৪/৮ এস নম্বর সীমান্ত পিলারের প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে সোহাগ মিয়া ও তার ভাই যান। সেখানে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা সোহাগ মিয়াকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজিবি'র দাবি, নিহত সোহাগ মিয়ার পরিবারের কয়েকজন সদস্য স্থানীয়ভাবে চিহ্নিত ও দাগি চোরাকারবারি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। 

হবিগঞ্জ-৫৫ বিজিবি'র অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছররা গুলির আঘাতে সোহাগ মিয়া নিহত হয়েছেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সুরতহাল শে‌ষে লাশ হ‌বিগঞ্জ ম‌র্গে প্রেরণ করা হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’–হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর