সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন কাদির ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যক্তিগত জীবনে শাহীন কাদির দুটি বিয়ে করেছিলেন। কিন্তু দুটি সংসারেই বিচ্ছেদ ঘটে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনের এসব টানাপোড়েন ও বিচ্ছেদের কারণে তিনি বেশ কিছু দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরের দরজা বন্ধ করে ঘরের কাঠের আংটার সাথে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন তিনি। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে পুলিশকে খবর দিলে ঝুলন্ত অবস্থায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পারিবারিক হতাশা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্তে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হোসেন। 

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ
আক্রমণভাগে ফারহান আলী ওয়াহিদের সঙ্গে সুযোগ পেয়েছেন রাকিব হোসেন ও ফাহামেদুল ইসলাম। মিডফিল্ডে অনুমিতভাবেই একাদশে আছেন হামজা চৌধুরী ও শমিত সোম। এই দুই বংশোদ্ভুত ফুটবলারের সঙ্গে মধ্যমাঠে আছেন সোহেল...
সাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বেড়েছে দাম।
লোডিং...

এলাকার খবর