টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. মামুন নিজাম উদ্দিনের ছেলে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই যুবককে প্রধানমন্ত্রীকে নিয়ে নানান ধরনের আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা।
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনে এ...
লোডিং...

এলাকার খবর