আসতে পারে বিশ্বজুড়ে বোয়িং ড্রিমলাইনার না ওড়ানোর সিদ্ধান্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০২ পিএম

নিরাপত্তা ত্রুটি বুঝতে পেরেই, বোয়িং কোম্পানি ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বলে ধারণা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ত্রুটি প্রমাণিত হলে, বিশ্বজুড়ে ১১ শর বেশি ড্রিমলাইনার না ওড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। এতে ব্যবসায় বড় ধরনের ধাক্কা খাবে বাংলাদেশ বিমান এয়ারলাইনস বলছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি আমেরিকার বোয়িং কোম্পানির সাবেক এক প্রকৌশলী ড্রিমলাইনার সিরিজের কাঠামোগত ত্রুটি নিয়ে, তথ্য প্রকাশ করেন। পরে এই সিরিজের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এভিয়েশন বিশেষজ্ঞদের মধ্যে এখন এই বিষয়টিই আলোচিত হচ্ছে বেশি।

এ নিয়ে এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, নিজেদের উড়োজাহাজে ত্রুটির বিষয়টি বুঝতে পেরেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে বোয়িং। এ কারণেই এখন উড়োজাহাজ তৈরির প্রক্রিয়ায় ধীরগতিতে চলছে।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের সাবেক পরিচালক কাজী ওয়াহিদুল আলমকে বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ দ্রুত উৎপাদন করতে গিয়ে মানে ছাড় দেওয়া হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, পরিস্থিতি দেখে তো তাই বোঝা যাচ্ছে।

বহরে থাকা ছয়টি ড্রিমলাইনার দিয়ে, আমেরিকা-কানাডাসহ কয়েকটি লম্বা রুট পরিচালনা করে বাংলাদেশ বিমান। এগুলোসহ বিশ্বজুড়ে চলছে এই সিরিজের ১১ শর বেশি উড়োজাহাজ। ত্রুটির কারণে এসব বসিয়ে দিতে হলে, আকাশপথের ব্যবসায় বড় ধাক্কার আশঙ্কা করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা।

কাজী ওয়াহিদুল আলম আরও বলেন, এতগুলো এয়ারক্রাফট যদি গ্রাউন্ডেড করতে হয়, বিশ্বজুড়ে একটা বিপর্যয় দেখা দেবে। এ ছাড়া এয়ারলাইনস কোম্পানিগুলোও অনেক ক্ষতির মুখে পড়বে।

এর আগেও, সেভেন-থ্রি-সেভেন-ম্যাক্স উড়োজাহাজে ত্রুটি নিয়ে আলোচনা উঠেছিল। এর জেরে প্রায় চার শ বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নেয় বোয়িং। সবশেষ গেল শুক্রবার আমেরিকার একটি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর, বোয়িং সেভেন-সিক্স-সেভেন উড়োজাহাজের জরুরি বহির্গমন স্লাইডার খুলে যাওয়ার ঘটনা ঘটে।

এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর