জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ বাড়লেও সুন্দরবন রক্ষায় নেই স্পষ্ট ঘোষণা

আপডেট : ১১ জুন ২০২৪, ০১:০৪ পিএম

এবারের বাজেটে জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ বাড়লেও দক্ষিণ-পশ্চিম উপকূল ও সুন্দরবন রক্ষায় নেই স্পষ্ট কোনো ঘোষণা। সুন্দরবন নিয়ে দিক-নির্দেশনা না থাকায় চিন্তিত পরিবেশবাদীরা। তাঁরা বলছেন, সুন্দরবন ও সুন্দরবনবেষ্টিত উপকূল রক্ষায় আলাদা বরাদ্দের পাশাপাশি সুন্দরবন উন্নয়ন বোর্ড গঠন করা দরকার।

ঘূর্ণিঝড় রিমালে খুলনা ও বরিশালের উপকূলীয় বাঁধের ২৬৩ স্থানে ৪১ কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় দেড় লাখ ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণরূপে। খুলনা বিভাগের তিন উপকূলীয় জেলায় মাছের ঘেরের ক্ষতি হয়েছে ৬০৭ কোটি টাকা। এ ছাড়া সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালে মারা গেছে ১৩৮টি বন্যপ্রাণী। অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকার।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ মিলেছে ১১ হাজার ৮৯ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট এডিপির ৪ দশমিক এক আট শতাংশ। তবে দক্ষিণ-পশ্চিম উপকূল ও সুন্দরবন রক্ষায় কীভাবে ও কী পরিমাণ বরাদ্দ হবে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি বাজেটে। বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলে দক্ষিণ-পশ্চিম উপকূল ও সুন্দরবন রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। 

সুন্দরবন একাডেমি পরিচালক রফিকুল ইসলাম খোকন বলেন, এবারের বাজেটে জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ বাড়লেও দক্ষিণ-পশ্চিম উপকূল ও সুন্দরবন রক্ষায় নেই স্পষ্ট কোনো ঘোষণা। কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় গবেষণা, সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়ন, অবকাঠামো, জনবল উন্নয়নে বোর্ড গঠন করা যেতে পারে।

রিমালের আগে ঘূর্ণিঝড় সিডর, আইলা, বুলবুল, ইয়াসে নিজেকে বিলিয়ে দিয়ে দক্ষিণ-পশ্চিম উপকূলকে রক্ষা করে সুন্দরবন।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করের বোঝা না চাপিয়ে ব্যবসার পথের বাধাগুলো দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে সুপরিকল্পিত নীতিসহায়তার আহ্বান জানিয়েছেন তারা।...
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মারশাল পতাকাবাহী জাহাজ এমভি...
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মাদুর শিল্প ধীরে ধীরে বিলুপ্তির পথে। কাঁচামালের স্বল্পতা, প্লাস্টিক পণ্যের প্রতিযোগিতাসহ নানা কারণে কমছে চাহিদা। সাতক্ষীরায় মাদুর তৈরিতে যুক্ত আছে কয়েক শ পরিবার। ন্যায্য দাম...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর