ইলেক্ট্রোলাইট ড্রিংকসসহ ১৬ পণ্যকে সনদ দেবে বিএসটিআই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

ইলেক্ট্রোলাইট ড্রিংকস ১৬টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভূক্ত করেছে পণ্যের মান প্রনয়ণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

রোববার বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, আজ রোববার তেজগাঁও বিএসটিআই’র প্রধান কার্যালয়ে শিল্প উপদেষ্টা ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় ১৬টি নতুন পণ্য অন্তর্ভূক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ইলেক্ট্রোলাইট ড্রিংকসসহ (স্পোর্টস ড্রিংকস), প্রিন্টেড সিল্ক শাড়ি, ডিস ওয়াসার্স, ওয়াশিং মেশিন, কিচেন মেশিনস, কিচেন হুডস, বেড ম্যাট্রেসসহ আরও ১৬টি পণ্য রয়েছে। বিএসটিআই’র ৪০তম কাউন্সিল সভায় আরও যেসব পণ্য বাধ্যতামূলক মান সনদের আওতাভূক্ত করা হয়েছে সেগুলো হলো- স্টেভিয়ল  গ্লাইকোসাইডস, কাস্টার্ড পাউডার,  ইভাপোরেটেড স্কিম মিল্ক এন্ড ভেজিটেবল ফ্যাট, ইভাপোরেটেড  মিল্কস, অ্যালুমিনিয়াম এলয় ফয়েল, উড প্লাস্টিক রিসাইকেল কম্পোজিটস, হাউজহোল্ড ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স এবং জেল ইন্ক বল পেন অ্যান্ড রিফিলস।

উল্লেখ্য যে, বর্তমানে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২৯৯ টি। এ ১৬টি পণ্যের গেজেট করা হলে বাধ্যতামূলক মান সনদের সংখ্যা দাঁড়াবে ৩১৫টি।  

সভায় বিএসটিআই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য-সচিব এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ এটোমিক এ্যানার্জি কমিশন, বিসিএসআইআর, ইপিবি এবং এফবিসিসিআই, বিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য-সচিব এস এম ফেরদৌস আলম সভাটি পরিচালনা করেন।

বন্দরে আজ কন্টেইনার রয়েছে ৪৬ হাজার ৩০২ একক। রোববার বন্দর থেকে কন্টেইনার খালাস হয়েছে ২,৬৮৮ একক। মোট আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে ২৬৬৭ একক। এছাড়া জাহাজে তোলা হয়েছে ৩৮১৮ একক।
নজরদারি নিশ্চিত হলে ভোজ্যতেলের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা সরকার ভাববে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার...
জুনে প্রায় ২৬ শতাংশ বৃদ্ধির পরও, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে দশমিক ৬ শতাংশ কমেছে। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ১৩ শতাংশ। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রতিবেদনে...
ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদিদোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর