চট্টগ্রাম বন্দরে জাহাজের শূন্যতা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৩২ এএম

মঙ্গলবার বহির্নোঙরে অপেক্ষমাণ কন্টেইনারভর্তি জাহাজ ছিল মাত্র একটি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনআমদানি বাণিজ্যের নেতিবাচক প্রভাবে জাহাজ সংকটে পড়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার বহির্নোঙরে অপেক্ষমাণ কন্টেইনারভর্তি জাহাজ ছিল মাত্র একটি। বন্দর কর্তৃপক্ষ সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত পণ্য খালাসের কথা বললেও ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমায় বন্দরে কমেছে জাহাজের আনাগোনা।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য ওঠানামার জন্য মোট ৮টি জাহাজ ভেড়ানো হয়। এসময় বহির্নোঙরে অপেক্ষায় ছিল মাত্র একটি জাহাজ। এ অবস্থায় দীর্ঘ সময় পর বন্দরে তৈরি হয়েছে জাহাজের শূন্যতা।

কর্তৃপক্ষ বলছে, আগের চেয়ে সক্ষমতা বাড়ায় বন্দরে জাহাজের গড় অবস্থান কমেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যেসব কনটেইনার আসছে, সেখানে কোনো জট দেখছি না। কনটেইনারের অবস্থা যথাযথ আছে। আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছি। কনটেইনার ধারণক্ষমতা আগে ৪৯ হাজার ছিল, এখন সেটা প্রায় ৫৩ হাজার। সুতরাং কোনো জট নেই।’

তবে বন্দরের সক্ষমতা বাড়লেও ডলার ও এলসি সংকটের কারণে আমদানি বাণিজ্য স্থবির হওয়ায় জাহাজের উপস্থিতি কমেছে বলে দাবি ব্যবসায়ীদের।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল ইমপোর্ট কমেনি। কমেছে কর্মাশিয়াল ইমপোর্ট। যেটা হতে পারে অনেক আমদানিকারক এখন আর আমদানি করতে পারছেন না। রুগ্ণ হয়ে গেছেন। ব্যাংকের টাকা দিতে পারছেন না, নতুন করে এলসি হচ্ছে না।’

বারভিডার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মূলত আমরা ব্যবসায়ীরা এখন ভালো নেই। কারণ ডলারের ক্রাইসিস আছে। ব্যাংক ও আর্থিক খাতগুলোর অবস্থা ভালো না। এলসি করতে পারছি না। পেমেন্ট করতে গিয়েও ডলারের কারণে ঝামেলায় পড়ছি।’

দেশের প্রধান এই সমুদ্রবন্দরে অন্য সময় জেটি ও বহির্নোঙর মিলে জাহাজের উপস্থিতি থাকত ১৫ থেকে ২০টি।

বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
চলতি অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য খাতে ৫৫ দশমিক ২০ বিলিয়ন আর সেবা খাতে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা গত...
রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমাতে জাতীয় কেমিক্যাল নীতি প্রণয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার। শনিবার মতিঝিলে আয়োজিত এক সেমিনারে ব্যবসায়ী নেতারা আরও বলেন, তৈরি পোশাক, ওষুধ,...
দেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড...
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলার পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ সোমবার এ তথ্য জানিয়ছে আল জাজিরা।
দেশের দ্বিতীয় বৃহত্তর রামসার সাইট খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করে ১১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। পরিবেশগত সংকটাপন্ন এলাকা...
শুধু চীন নয়, তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ে কারিগরি সহায়তা দেবে নেদারল্যান্ডসও। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরি এ্যানি জানান, তিস্তার পাড়ে স্যাটেলাইট সিটিসহ বড় স্থাপনা তৈরির পরিকল্পনা থেকে সরে...
লোডিং...

এলাকার খবর