ইপিজেডে শ্রমিকদের ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডগুলোর অবস্থানভেদে শ্রমিকদের জন্য ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা ন্যূনতম মাসিক মজুরির প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই নতুন মজুরি প্রস্তাব জমা দেন।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডগুলোর অবস্থানভেদে শ্রমিকদের জন্য ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা ন্যূনতম মাসিক মজুরির প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই নতুন মজুরি প্রস্তাব জমা দেন।

ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের ৩টি ইপিজেড এ মজুরি ১৬ হাজার ৬০৫ টাকা, কুমিল্লা-নারায়ণগঞ্জের মতো মাঝারি শহরে ১৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও কম ব্যয়ের এলাকায় ১৩ হাজার ৫৩০ টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে। মূল মজুরির পাশাপাশি খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা একই রেখে ভিন্ন বাড়িভাড়া প্রস্তাব করা হয়েছে।

বেপজিয়া ইপিজেডের ভেতরে ও বাইরে একই মজুরিকাঠামোর দাবি করেছে। এ ছাড়া বার্ষিক মজুরি বৃদ্ধি ৯ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে। তারা বলেছে, ৯ শতাংশ হারে মজুরি বৃদ্ধির কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে। 

মূলত তৈরি পোশাকশিল্পের মজুরি চূড়ান্ত হওয়ার পর ইপিজেডের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে ন্যূনতম মজুরি চূড়ান্ত করে বেপজা। ২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেডের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৮০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার ৯৫০ টাকা। বর্তমানে তৈরি পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে মজুরি বোর্ড। সেটি হওয়ার পরই মূলত ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে।

শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। ক্ষতি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানিসহ অন্যান্য...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের...
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির চেয়ে আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে দাড়িয়েছে। এ সময় আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে...
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর