বিনিয়োগ-ব্যবসা নিয়ে আস্থার সংকটে বিনিয়োগকারীরা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

দেশে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিয়ে আস্থার সংকটে পড়ার কথা জানিয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। নীতির ধারাবাহিকতা না থাকা, অতিরিক্ত করের বোঝা ব্যবসার পরিবেশ উন্নয়নে বড় বাধা বলে মনে করেন তারা। রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত সভায় এসব কথা উঠে আসে। 

এসময় বিশ্লেষকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে এখনও কার্যকর সংস্কার হয়নি। যদিও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলছেন, বাণিজ্য খাতের দুরাবস্থার জন্য অর্থ পাচারকারীরাই দায়ী।

২০১৬–১৭ অর্থবছরের চেয়ে জিডিপির অনুপাতে গত অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ছিল কম। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ কমে দাঁড়ায় জিডিপির মাত্র দশমিক ৩ ভাগে। 

বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারও গত ৫ মাসে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি বলে মত ব্যবসায়ীদের। অ্যামচেম আয়োজিত সেমিনারে তারা অভিযোগ করেন, এনবিআর–বাংলাদেশ ব্যাংকসহ সরকারি সংস্থাগুলো এখনও হয়রানি মুক্ত হয়নি।

মেটলাইফ এলিকোর প্রধান নির্বাহী আলাউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকেই এদেশে ব্যবসার ভবিষ্যত নিয়ে চিন্তিত। কেউ কেউ নতুন বিনিয়োগের পরিকল্পনা বাতিল করছে, ব্যবসার লক্ষ্যমাত্রা কমাচ্ছে। আমেরিকার ট্রাম্প প্রশাসনের প্রভাবেও বিশ্ব বাণিজ্যের গতি প্রকৃতি বদলে যাবে।’

এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, ‘ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলো সহজে ব্যবসার সুচকে অনেক এগিয়ে। কিন্তু এখানে সরকার রাজস্বের বোঝা চাপিয়ে দিচ্ছে। এনবিআরের উচিৎ বিনিয়োগবান্ধব নীতি নেওয়া। যা কর্মসংস্থান বাড়াবে, অর্থনীতিও লাভবান হবে।’ 

সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনও জানান, এখনো বাজেট, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে বাণিজ্য সম্প্রসারণকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

ফাহমিদা খাতুন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডার মত গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো স্বাধীন ভাবে কাজ করতে পারে, এমন সংস্কার এখনও হয়নি। অর্থনীতি পুনরুদ্ধারে বাণিজ্যের সম্ভবনা কাজে লাগানোর পরিবর্তে সরকার যেন বিদেশি ঋণের পেছনেই ছুটছে।’

নীতি ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। তিনি জানান, বাণিজ্যের দুরাবস্থার জন্য অর্থলোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নাজুক অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব নিয়ে কয়েকমাসের ব্যবধানে অনেকটাই উন্নতি করেছে বর্তমান সরকার। এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে। আগামী বাজেটে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা থাকবে।’

এসময়, কাস্টমস পর্যায়ে অটোমেশন গুরুত্ব পাচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি, স্বীকার করেন, ভ্যাট ও আয়কর আদায়ের দুর্বলতায় রাজস্ব আহরণে চাপ বাড়ছে করপোরেট খাতে।

চলমান গ্যাস সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ দিনে আরও ১০০ মিলিয়ন ঘনফুট কমছে। সম্প্রতি তিতাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র মার্চেন্টদের লেনদেনে সার্ভিস চার্জ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে। পাশাপাশি...
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, তাপপ্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ১৩০ থেকে ১৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ঢাকায় প্রতি বছর হারিয়ে যাচ্ছে প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন...
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের পরও ধসে পড়েনি ইরানের অর্থনীতি। তবে এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বাড়তে থাকা...
পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটো। এছাড়াও আকাশে জ্বালানি...
জার্মানিতে অতিরিক্ত গরমে এ বছর ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। জার্মানির...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে রোড অপারেশনার ইউনিটের কাজ চলমানা রয়েছে। আজ দুপুরে ৬/৭ জনের ডাকাত দল একটি পিকআপ নিয়ে ওই প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর