বিশ্বে পাটপণ্য চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশ

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম

বিশ্বজুড়ে বাড়ছে পাটপণ্যের বহুমুখী চাহিদা। তবে, আন্তর্জাতিক বাজার ধরতে পারছে না বাংলাদেশ। ২০২৪-২৫ সালে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ১০ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, সরকার আধুনিক যন্ত্রপাতি ও কারখানার উন্নয়নে সহযোগিতা বাংলাদেশ থেকে পাট রপ্তানি বাড়বে।

সম্ভাবনা থাকা স্বত্তেও দীর্ঘদিন ধরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এখাতে রপ্তানির পরিমাণ ৩৪১ মিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ ভাগ কম। রপ্তানির মধ্যে পাটের সুতাই সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ কাঁচা পাট।

পাটের শপিং ব্যাগ, জিওটেক্সটাইল ও ফ্লোর কভারের চাহিদা দিন দিন বাড়ছে বিভিন্ন দেশে। এ ছাড়া পাটকাঠির তৈরি চারকোলের চাহিদাও বাড়ঝে বিদেশে। তবে আমাদের দেশে এ খাতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও কারখানার স্বল্পতা। এছাড়া উৎপাদন থেকে শুরু করে সার্বিক বিষয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও। আন্তর্জাতিক বাজারে প্রচার ও ব্র্যান্ডিংয়ের উদ্যোগ গ্রহণের দাবিও উদ্যোক্তাদের।

পাট ও পাটজাত পণ্যের এক উদ্যোক্তা বলেন, ‘সরকারের যদি সহযোগিতা থাকে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন অনেক রকমে উদ্ভাবন হচ্ছে, ফিউশন হচ্ছে সেটা প্রচার এবং প্রসারের মাধ্যমে আমরা বিশ্ব বাজারে পৌঁছে দিতে পারি।’

একটা সময় ছিলো যখন মনে করা হতো পাট দিয়ে শুধু চটের ব্যাগই তৈরি হয়। কিন্তু সাধারণ মানুষের সেই ধারণা এখন অনেক পরিবর্তন হয়েছে। শৌখিনতা থেকে শুরু করে নিত্যব্যবহার্য সব ক্ষেত্রেই বাড়ছে পাটপণ্যের চাহিদা।

আরেকজন উদ্যোক্তা বলেন, ‘পাটের ব্যবহারটা দেশে বাড়ানো প্রয়োজন একই সঙ্গে বিদেশের বাজারে কীভাবে নেওয়া যায় সে ব্যাপারে আরও উদ্যাোগী হওয়া দরকার।’

পাটের চাহিদা প্রতিনিয়ত বাড়লেও জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ৭৭টি কারখানার মধ্যে চালু আছে মাত্র ১২টি। ফলে পাটের সুতার উৎপাদনও কমেছে প্রায় ৪০ শতাংশ।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর