আইএমএফের ঋণ: কঠোর শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৬ মে ২০২৫, ১০:৩৪ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি পেতে কঠোর শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। তাই সংস্থাটির সঙ্গে সোমবারের অনলাইন সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। 

তবে অর্থনীতিবিদরা মনে করেন, ঋণচুক্তি ভেঙ্গে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। তাদের মতে, বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করতে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সময় চাওয়াও যৌক্তিক।

৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্তের অগ্রগতি জানতে এপ্রিল মাসে ঢাকা সফর করেন আইএমএফের প্রতিনিধিরা। যদিও কোনো সমঝোতা ছাড়াই ঢাকা ছাড়েন তারা। গত মাসের শেষ দিকে আইএমএফের বসন্তকালীন অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠকেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। 

গত সোমবার আইএমএফের সঙ্গে অনলাইন সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ ৫ সদস্য অংশ নেন। তারপরও ঋণের অর্থ পেতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কেননা, আইএমএফের শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার বিনিময় হার এখনই বাজারভিত্তিক করতে চায় না বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক ঋণ নির্ভর নয়। সবচেয়ে সহজলভ্য, কম শর্তে, কম সুদে ঋণ কারা দেবে, এটা যাচাই করে সবচেয়ে লাভজনক যেটা মনে হবে রাষ্ট্রের জন্য সে ঋণই বাংলাদেশ গ্রহণ করবে।’

অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় বাড়ানো, খেলাপি ঋণ কমানোসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের চাহিদা পূরণ অর্থনীতির জন্য জরুরি। ভবিষ্যতে যা অন্যান্য ঋণদাতা সংস্থার সিদ্ধান্তেও প্রভাব রাখবে। 

গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাল্টিলেটারেলগুলি যে আছে তারাও কিন্তু আইএমএফকে ফলো করে। তার (আইএমএফ) গ্রস কন্ডিশন, এগুলো ফলো করে তারা। সুতরাং সেদিক থেকে আইএমএফের এটা (ঋণ) টাকার অঙ্কে বড় না হলেও বা রিজার্ভের সাপেক্ষে বড় না দেখালেও এটার কিন্তু অন্যান্য গুণ ও প্রভাব অর্থনীতিতে এবং ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে থাকবে।’ 

ঋণের ৩ কিস্তিতে আরও ২৩৯ কোটি ডলার দেওয়ার কথা আইএমএফের। ঋণের অর্থ পেতে, বাজারভিত্তিক মুদ্রা বিনিময়ের প্রশ্নে এতটা কঠোর অবস্থান যৌক্তিক নয় বলে মত বিশ্লেষকদের।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখনও কিন্তু খুবই যে, করিডোর যেটা আছে সেটাও খুবই কম। এক টাকার। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় আইএমএফ ঠিক এটা নিয়ে এবং এটা আরও কয়েক মাস দেখার বিষয়, এটা নিয়ে গোঁ ধরা আমার কাছে খুব যুক্তিসংগত মনে হয় না।’

বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে বিশেষ তহবিল গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের।

যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের কার্যক্রম
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গেল দুই দিনে সাড়ে ৩৭ হাজারের বেশি গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন। এর বিপরীতে উত্তোলন করতে চাওয়া অর্থের পরিমান ২ হাজার ৩১৬ কোটি...
২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর ২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে ৪টি আপত্তি। এর মধ্যে দুটি গুরুতর আর্থিক অনিয়ম। এনজিও নিবন্ধন ও নবায়ন ফি থেকে উৎসে কর না কাটা এবং কম...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর