আইএমএফের শর্ত মেনে ডলারের দাম বাজারের ওপর ছাড়ল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩০ পিএম

আইএমএফের ঋণ পেতে শর্ত মেনে ডলারের দর বাজার ভিত্তিক করলো বাংলাদেশ ব্যাংক। এতে জুনের মধ্যেই দাতা সংস্থাটি থেকে দুই কিস্তির ১৩০ কোটি ডলার ঋণ পাওয়া যাবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের।  

বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল অবস্থায় আছে। মূল্যস্ফীতি অনেকটা কমে এসেছে। 

মূল্যস্ফীতি জুনের মধ্যে ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে বলে আশা তার। 

ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান গভর্নর। দীর্ঘদিনের মতপার্থক্য অবসানের পর আইএমএফ ঋণ ছাড়ে রাজি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কয়েক দফা এখানে এসে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ বিভিন্ন স্টেকের সাথে তারা (আইএসএফ) কথা বলেছে। এক্ষেত্রে তাদের যে সব শর্ত ছিল, সেগুলো খোলাসা করেছে। এ ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পর ধারণা করা হচ্ছে, আইএমএফ ঋণ দেওয়ার ক্ষেত্রে যে অচলায়তন ছিল, তার অবসান হবে।’

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ২০২২ সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে-সময় নানা শর্ত জুড়ে দিয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। পরে ৩ কিস্তিতে ছাড় হয় ২৩১ কোটি ডলার।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন। সে সময় ডলারের বাজার-ভিত্তিক বিনিময় হার নির্ধারণ না করা, ৬৩ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। শঙ্কা তৈরি হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে।

সবশেষ এ মাসেও ঢাকায় আসে আইএমএফের একটি প্রতিনিধি দল। তাদের ১২ দিনের সফরও শেষ হয় কোনো সমঝোতা চুক্তি ছাড়া। এতে সংস্থাটির ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তায় দেখা দেয়।

গত ২৯ এপ্রিল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভর করে না।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফ যে শর্ত দিয়েছে, এর সবগুলো বাংলাদেশ বাস্তবায়ন করবে না। আমাদের স্বার্থই আমরা দেখব। তারা অযৌক্তিকভাবে যদি ঋণ না দেয়, তাদের সমস্যা।’

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর