অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৩২ পিএম

দেশের ৫৫তম বাজেট দেওয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। পাশাপাশি তাঁদের করমুক্ত আয় সীমা হবে সোয়া ৫ লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্যও। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা।

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তাঁরা।

আগামী বাজেটে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ থেকে দেওয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশে-বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে।

আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে ২ হাজার ৮০ কোটি টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত।

অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর প্রায় ৯২ ভাগই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশকিছু আমদানি পণ্যের ওপর ধার্য শুল্কের পরিমাণ।

আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এ অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও করহার। বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন থেকে দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ আনতে চুক্তি করেছে সরকার। এলএনজি টার্মিনাল আনতে প্রয়োজনে বাড়তি খরচও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর