আইএনএম-সিআইডিডির প্রতিবেদন

দেশে ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম

দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর পাশাপাশি বৈষম্য বাড়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে একটি বেসরকারি প্রতিবেদনে।

আজ বুধবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বেসরকারি সংস্থা আইএনএম এবং সিআইডিডি প্রকাশিত যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, ভৌগোলিক অবস্থানসহ অন্যান্য বৈশিষ্ট্যজনিত কারণে অনেক ঝুঁকিতে আছে বাংলাদেশ। যার মূল চালক হিসেবে কাজ করছে দারিদ্র্য। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট ও বাংলাদেশের ওপর এর প্রভাব পর্যালোচনা করে সাতটি জেলায় বেশি ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। এগুলো হলো, চুয়াডাঙ্গা, নওগাঁ, ভোলা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও বাগেরহাট। 

জানানো হয়, দেশের ৩০টি সর্বাধিক দরিদ্র উপজেলার সবকটিই উচ্চ বা মধ্যম মাত্রার জলবায়ু ঝুঁকিতে আছে। যার ফলে এসব এলাকায় স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি , শিক্ষা ও মৌলিক চাহিদার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর