পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব প্রশ্নে যা জানালেন আইনমন্ত্রী 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীতে ‘আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা, নারী শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা পুনর্বাসন’ বিষয়ক আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতার জন‍্য সমঝোতার স্মারক (এমওইউ) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে এ সমঝোতা স্বারক হয়।

আইনমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত‍্যাগ করেছেন। (তাঁর শপথ গ্রহণে) আইনের কোনো ব‍্যতয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে সংবিধান মেনেই করেছে।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বাংলাদেশের ঘরে ঘরে ফ‍্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় কৃষি কার্ড দিচ্ছে। তেমনি আইনগত সহায়তা দেবে লিগ‍্যাল এইড টিম। আমরা মানবাধিকার নিশ্চিত করতে চাই।’

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা-দিল্লি। দুই দেশের সুবিধামত সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে...
তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে সরকার ইতিবাচকভাবে দেখে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। রেকর্ড দরপতন ঘটেছে রিয়ালের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে এই...
চাঁদপুরে গত কয়েক মাসে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ...
বিগত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সচেষ্ট ছিল না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। এসময়...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর