ভারতের শীর্ষ ব্যবসায়ীরা তিনদিনের সফরে বাংলাদেশে

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করছে। প্রতিনিধি দলটি আজ সোমবার থেকে আগামী বুধবার (১৭–১৯ আগস্ট) পর্যন্ত এ সফর করবে। 

দুই দেশের মধ্যে আরও ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন। এ ছাড়া সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

সফরকালে প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবে। 

এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মধ্যাহ্নভোজসভায় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ খুঁজে বের করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সহযোগিতার সম্ভাবনাময় নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও নিবিড় যোগাযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর