জ্বালানি সংকটে ২০ ভাগ প্লাস্টিক কারখানা বন্ধের পথে: বিপিজিএমইএ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গত দেড় বছরে প্লাস্টিক শিল্পের ৬ হাজার কারখানার মধ্যে প্রায় ২০ শতাংশ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বেশিরভাগই বন্ধ হয়েছে এবং বাকিগুলো বন্ধের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন-বিপিজিএমইএ। 

আজ বুধবার রাজধানীতে প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ।

সামিম আহমেদ বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশের প্লাস্টিক খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে।’ 

তিনি বলেন, শিল্পের বিকাশে প্লাস্টিকের তৈরি পণ্যের ওপর ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করতে হবে। এছাড়া প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি করে সংগঠনটি। 

বিপিজিএমইএ সভাপতি বলেন, ‘কাঁচামাল আমরা আমদানি করি, এটা কিন্তু পেট্রোক্যামিকেল পণ্য যার বিশ্বে দাম একই থাকে। এক ডলার যদি বেশ কম হয় তাহলে আরেক জন লাভবান হয়ে যান। এদিকে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণের জন্য প্লাস্টিক পণ্যর ওপর অতিরিক্ত কর আরোপ করে, এটা অনুচিত।’  

দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর