১০ বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে সাড়ে ২৪ শতাংশ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম

শ্রমশক্তি জরিপ অনুযায়ী, গত ১০ বছরে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে সাড়ে ২৪ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ না বাড়লে এ সংকট হবে দীর্ঘস্থায়ী। দেশের প্রায় ৪৩ শতাংশ জনগোষ্ঠী তরুণ হলেও তারা যেন বোঝা না হয়, সেজন্য দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। 

এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্যমতে, জিডিপির আকারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। গত এক দশকে প্রতিবছর জিডিপি বেড়েছে ৬-৭ শতাংশ। অথচ এসময়ে কর্মসংস্থান বেড়েছে মাত্র ২ দশমিক দুই শতাংশ। 

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১০ বছরে দেশে বেকার জনসংখ্যা ২৬ লাখ থেকে থেকে কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ছয় লাখে। অর্থাৎ ১০ বছরে বেকারের হার কমেছে মাত্র দশমিক এক চার ভাগ। এমতাবস্থায় শিক্ষা কারিকুলামকে ঢেলে সাজানোর দাবি চাকরিপ্রত্যাশীদের।
 
চাকরিপ্রত্যাশী এক যুবক বলেন, ‘সেক্টরভিত্তিক যে জনশক্তি বা পড়ালেখাগুলো আছে সে অনুযায়ী যেন চাকরির সেক্টরগুলো তৈরি করা হয়।’

চাকরিপ্রত্যাশী এক নারী বলেন, ‘কারিগরি শিক্ষার জন্য যন্ত্রপাতি দেওয়া দরকার। যাতে করে আমরা এইদিকেই মনোযোগী হই।’

আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ‘তিন মাস চাকরির প্রস্তুতি নেওয়ার পর আমি বুঝেছি, যে বিষয়ে আমি পড়াশোনা করেছি, সেটি আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।’

এদিকে গত ১০ বছর উচ্চশিক্ষিত কর্মহীনের হার ৭ থেকে বেড়ে সাড়ে ৩১ শতাংশে পৌঁছেছে। ফলে যোগ্যতা থাকার পরও কাজ না পেয়ে হতাশ চাকরীপ্রত্যাশীরা।

এক নারী চাকরিপ্রত্যাশী বলেন, ‘গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট। এমনকি পড়াশোনা শেষ হওয়ার অনেক দিন হয়ে গেছে কিন্তু তারা কোথায় টিকছে আবার কোথাও টিকতেছে না, এমন ছেলে-মেয়েদের জন্য এটা আরও বেশি হতাশার হয়ে যায়।’

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ। ফলে নতুন কর্মসংস্থান হচ্ছে না।   

বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, ‘প্রবৃদ্ধি এবং চাকরি সৃষ্টির মধ্যে যে পার্থক্যটা, এটা হয়তো কিছুদিন আমাদের সহ্য করতে হবে।’

এই গবেষক বলেন, সেই আগের মতো বিনিয়োগ হচ্ছে না, এইটার কিছুটা চাপ আমরা চাকরিপ্রত্যাশীদের মধ্যে দেখছি।’ 

দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও শিল্পায়নে পরিকল্পিত বিনিয়োগ ছাড়া এ সংকট কাটানো সম্ভব নয় বলে মনে করেন এই বিশ্লেষক।

অর্থনীতিবিদ আবু ইউসুফ বলেন, ‘গ্রোথ, উন্নয়ন বা প্রভাট্রি ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু চাকরির উন্নয়টা আসছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থানের উপযোগী কারিকুলামগুলো উন্নয়ন করতে হবে।’

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন...
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর