বিশ্বব্যাংকের প্রতিবেদন

দেশের ৪৪ শতাংশ স্নাতক ডিগ্রিধারী কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক ডিগ্রিধারী। 

আজ মঙ্গলবার রাজধানীর এক হোটেলে প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক জানায়, ২০৫১ সালে প্রবীণ সমাজে প্রবেশ করার আগেই দক্ষতা উন্নয়ন করা না গেলে, তা অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং হবে।
 
দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনীতির জন্য বড় সম্ভাবনার। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন বলছে, ২০৫১ সালের মধ্যে বাংলাদেশ প্রবেশ করবে প্রবীণ সমাজে। 

এ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদী পরিচর্যা  ও পেনশন ব্যবস্থাও যথেষ্ট প্রস্তুত নয়। ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া বিষয়ক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে আসে, দেশে বর্তমানে প্রায় ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করে। যা মোট কর্মীর প্রায় ৮৪ শতাংশ। এমনকি  স্নাতক ডিগ্রিধারীদের ৪৪ শতাংশও কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ধীরগতিতে।

বিশ্বব্যাংকের দক্ষীণ এশীয় পরিচালক জেম মেটে বলেন, ‘বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠির সুযোগ কাজে লাগাতে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের বাধা দূর করতে হবে।’

সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ‘বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো। তরুণদের বাজার উপযোগী দক্ষতা তৈরী এবং শিল্প ও সেবা খাতে উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।’

এসময় সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, সব বিষয় বিবেচনায় নিয়ে সরকার কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিচ্ছে।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দেশের আর্থনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে আমাদের পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করছি।’

এখন থেকেই স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার পরামর্শ  আলোচকদের।

 

দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
সৌদি আরবে হামলার ঘটনায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। বিশেষ করে সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জনশক্তি রপ্তানি ও...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর