এলডিসি উত্তরণ: ‘প্রস্তুত’ নন ব্যবসায়ীরা, পেছানোর বিপক্ষে অর্থনীতিবিদেরা

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম

২০২৬ সালে এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নন ব্যবসায়ীরা। তাদের দাবি, এ মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানিসহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে, এলডিসি উত্তরণ পেছানো বাস্তবসম্মত বলে মনে করছেন না অর্থনীতিবিদেরা। তাদের মতে, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করলে নির্ধারিত সময়েই উত্তরণ সম্ভব।

বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। যেখানে রপ্তানি খাতে প্রণোদনার পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। তবে, ২০২৬ সালে এলডিসি থেকে পুরোপুরি বের হওয়ার পর এসব সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। 

ব্যবসায়ীরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ। আর বিভিন্ন বাণিজ্যসুবিধা নিশ্চিত করতে না পারলে রপ্তানি কমবে সর্বোচ্চ ১৪ শতাংশ। তাই ব্যবসায়ীদের দাবি, এলডিসি থেকে বের হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রপ্তানি খাত। 

বিজিএমইএ সাবেক পরিচালক মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ইউরোপিয়ান দেশগুলো তাদের যে ডিউটি ফ্রি অ্যাকসেস আছে, সবগুলো নিয়ে অনেকগুলো ইস্যু, উই আর নট রেডি টু রাইট ওয়ে। অনেক সমস্যার মধ্যে আমাদের আবর্তন হয়ে যাবে। ব্যবসা নিয়ে আমাদের চ্যালেঞ্জ চলে আসবে। আমাদের আরেকটু সময় বৃদ্ধি দরকার।’ 

অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ নিয়ে ব্যবসায়ীরা বেশ কয়েক বছর সময় পাওয়ার পরও প্রস্তুত নয়, এ কারণ দেখিয়ে সময় পেছানো যাবে না। তাই নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের পক্ষে বিশেষজ্ঞরা। যদিও, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এলডিসি উত্তরণ নিয়ে পর্যালোচনা করছে সরকার। 

সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এর বহির্ভূত যারা রয়েছেন, তাদের সকলেরই এক ধরনের মানসিকতা রয়েছে, সেটি হলো চাপে পড়লে কেবল আমরা সংস্কার অনুবর্তী হই।’

তিনি বলেন, ‘অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছে, সেই জায়গাগুলো সংশোধন করা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তার কারণ হলো স্বল্পোন্নত দেশ থেকে বেড়িয়ে গেলে যেসমস্ত জায়গাগুলোতে সংস্কার করতে হবে, সেই সংস্কারের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি উদ্যোগ নেই।’

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি অর্থনীতিবিদ হিসেবে এই রুমের বাইরে গিয়ে, সরকারের বাইরে গিয়ে অনেক কিছু বলার আছে। কিন্তু এইখানে সরকারের অনেকগুলো কমিটি কাজ করছে।’

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর