ঝুঁকিতে রাজধানীর ৯৫ ভাগ ভবন: সিজিএস

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

রাজধানীর প্রায় ৯৫ শতাংশ ভবন ঝুঁকিতে রয়েছে। এর মূল কারণ, রাজউকের কর্মকর্তাদের অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি। এ অভিযোগ করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস। আজ বুধবার সকালে রাজধানীর সিরডাপে মিলনায়তনে সংলাপে ব্যবসায়ীরা জানান, অস্পষ্ট ড্যাপ নীতিমালার কারণে আবাসন খাতে বিনিয়োগে আস্থা কমছে।

ঢাকাকে বাসযোগ্য করতে ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ গেজেট আকারে প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এরপর থেকেই এর পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

এ বাস্তবতায়, টেকসই নগরায়ণ প্রসঙ্গে নাগরিক সংলাপ আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস। আবাসন খাতের সংগঠন রিহ্যাবের সহ-সভাপতি বলেন, রাজউক কর্মকর্তারা অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন। ফলে, ঝুঁকিতে রয়েছে রাজধানীর প্রায় ৯৫ শতাংশ ভবন। 

রিহ্যাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজউকের একটি ইট পর্যন্ত অর্থ  ছাড়া কাজ করে না। এই যন্ত্রণা ভেদ করে আমরা যারা ডেভলপার রয়েছি, আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত কাজ করবার জন্য।' 

বক্তারা বলেন, এলাকাভেদে ভবন নির্মাণের জন্য জমি ব্যবহারের অনুপাত আলাদা হওয়ায়, আগ্রহ পাচ্ছেন না জমি মালিকরা। ফ্লাটের সংখ্যা কমায় সংকট তৈরি হচ্ছে আবাসন খাতে। এ খাতে কমছে বিনিয়োগও।   

সিজিএস সভাপতি পারভেজ করিম আব্বাসী বলেন, ‘রাজউকের এখন ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। রাজউক তো একেবারে উঠে যাবে না। তাহলে সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি থেকে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া উচিত। সুশীল সমাজ থেকে স্বাধীন পরিচালক দেওয়া উচিত এবং ব্যবস্থাপনা পরিষদ ভেঙে দেওয়া উচিত।’

এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে আইন থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে আবাসন খাতে সমস্যা রয়ে গেছে।  

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘আমি একটা জিনিস কিনব, সেখানে কোনো কিছু নির্মাণ করবো একটা আইনের আওতায়। দুই দিন পরে ওই নিয়ম বা আইনটা ভেঙে দিলেন, সেক্ষেত্রে আমার সব বিনিয়োগ তো মাঝখানে থেকে পথে পরে যাবে। আইন যেটা করতে হবে সেটার ধারাবাহিকতা থাকতে হবে।’

বক্তারা বলেন, আবাসন খাতের সংকট নিরসনে রাজউকসহ সব পক্ষের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর