২২ টাকা দরে ৫০ হাজার টন আলু কিনবে সরকার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার গেইটে কেজি প্রতি সর্বনিম্ন ২২ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে। যা পরবর্তীতে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করা হবে। 

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
  
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবগণকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সে কমিটি'র সুপারিশ পর্যালোচনাপূর্বক সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে: 

(ক) হিমাগার গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হলো; 

(খ) সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর ২০২৫ মাসে বিক্রয় করা হবে; এবং 

(গ) আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর