সাউথ এশিয়ান বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আজমী

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম

সাউথ এশিয়ান বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিজনেস এডিটর উম্মন নাহার আজমী। শনিবার সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে দেশের নানা অঙ্গনের অবদান রাখা ৬৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। মিরর লাইফস্টাইল ম্যাগাজিনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই সম্মাননা।

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক সাংবাদিকতায় অবদান রাখায় উম্মন নাহার আজমীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এর আগে তিনি রিহ্যাবের সেরা সাংবাদিকতা পুরস্কার এবং ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ডও পেয়েছিলেন। 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ৬৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের পেশাগত ও সামাজিক অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। পুরস্কার প্রদান আয়োজনে উপস্থিত ছিলেন দেশের ফ্যাশন ও বিনোদন জগতের তারকা ও উদ্যোক্তারা। 

এদিন আয়োজনে সম্মানিত করা হয় রুনা খান, মন্দিরা চক্রবর্তী, আবদুন নুর সজল, প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও অনেককে। পুরস্কৃতদের হাতে সম্মাননা তুলে দেন মিরর ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা শাহজাহান ভুইয়া রাজুসহ অতিথিরা।

মিরর ওয়ার্ল্ডের সিইও এবং বাংলাদেশ চায়না ক্লাবের সভাপতি শাহজাহান ভূঁইয়া রাজু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. হাফিজ উদ্দিন এবং এফবিবিসিআই-এর সদস্য মো. জাহাঙ্গীর সিকদারসহ অনেক।

কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
গ্রামে ভোগান্তি ও জন অসন্তোষ রুখতে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং ফিরেছে রাজধানীতে। বর্তমানে ঢাকা জোনে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং...
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর