এজেন্ট ব্যাংকিংয়ে অর্ধেক হিসাবই নারীদের: বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

দেশের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে এ ব্যবস্থায় খোলা মোট ব্যাংক হিসাবের প্রায় অর্ধেকই নারীদের নামে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব খোলা হয়েছে ২ কোটি ৭৮ লাখ। 

এর মধ্যে ১ কোটি ৩৮ লাখই ছিলো নারীদের, যা মোট হিসাবের প্রায় অর্ধেক। 

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে নারীদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। একই সময়ে পুরুষদের হিসাব বৃদ্ধির হার ছিল এর চেয়ে কম। 

সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩০টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। এসব ব্যাংকের অধীনে সারা দেশে ২০ হাজার ৬০০টির বেশি সেবাকেন্দ্র রয়েছে। 

খেলাপি ঋণ কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। কারণ টাকা আদায়ে দেরি হলে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। এদিকে,...
জ্বালানি ও কাঁচামালের খরচ বাড়ায় দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। আগামী দুই বছরে এই ব্যয় আরও বাড়তে পারে বলে শঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল...
দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কৌশলগত কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স। অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২'শ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ...
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
গোপালগঞ্জে জনগণের জানমালের নিরাপত্তায় নতুন করে ৮ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবেন না বলে জানানো হয়েছে। আজ বুধবার সকালে বেদগ্রামে ২৩...
এশিয়া সফরের অংশ হিসেবে চীনের শেনজেনে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
বরিশাল সিভিল জেলা জজ আদালতের একজন বিচারক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই বিচারকের নাম শেখ ফারহান নাদিম। তিনি জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক। তার নিখোঁজের বিষয়টি বুধবার...
দেশে ৩৫ শতাংশের বেশি মানুষ এখন আর্থিক সেবার বাইরে। ব্যাংকিং ও আর্থিক সেবায় পুরুষের তুলনায় নারীদের ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫ এ এসব তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর