দেশে স্নাতক ডিগ্রিধারী বেকার বাড়ছেই, কারণ কী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা এখনও উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে দেখা গেছে, গত বছর দেশে স্নাতক পাস বেকারের সংখ্যা ছিল প্রায় ৮ লাখ ৮৫ হাজার। অর্থাৎ দেশের মোট বেকারের ১৩ দশমিক ৫০ শতাংশই স্নাতক পাস, যা গত বছরের চেয়ে ১৩ দশমিক ১১ শতাংশের বেশি।

অনেকদিন ধরে মন্দা যাচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য। বিনিয়োগ না থাকায় দেশে প্রতিনিয়ত কমছে কর্মসংস্থান, আর বাড়ছে বেকারত্ব। সংশ্লিষ্টদের মতে, দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কারণে কর্মসংস্থান কমছে।

বিবিএসের শ্রমশক্তি জরিপে দেখা গেছে, ২০২৪ সালে দেশে বেকার ছিল ২৬ লাখ ২৪ হাজার, যার মধ্যে স্নাতক ডিগ্রীধারী ছিল ৮ লাখ ৮৫ হাজার। জরিপের তথ্য মতে প্রায় দুই বছর ধরে বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ করা প্রতি তিন জনের একজন বেকার। সাতজনের মধ্যে একজন এক বছর ধরে বেকার, আর ছয়জনের একজন প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বেকার। 

ডিগ্রিধারী বেশ কয়েকজন বলছেন, যারা পাশ করে তারা সবাই চাকরির জন্য আবেদন করেন। কিন্তু চাকরি পান মাত্র ছোট একটি অংশ। বাকিরা পায় না। এভাবে প্রতি পরীক্ষায় এমন হয়। সরকারি চাকরির জণ্য যারা চেষ্টা করে, তারাই মূলত বেকার থাকে কয়েক বছর। 

বেসরকারি খাতের বিনিয়োগ কমায় কর্মসংস্থানের সুযোগ কমছে। এ ছাড়া, স্নাতকদের শিক্ষাগত যোগ্যতা–দক্ষতা নিয়েও আছে প্রশ্ন। তাই, শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ তৈরীর আহ্বান বিশেষজ্ঞদের।

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলছেন, ‘এটা থেকে উত্তরণ হতে হলে আগে লাগবে রাজনৈতিক স্থিতিশীলতা। তখন প্রকৃতপক্ষ সব জায়গাই চাঙ্গা হয়ে যায়। অর্থনৈতিক কার্যক্রম তার গতি ফিরে পায়। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নিয়োগের সুযোগ তৈরি হতে থাকে।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আমাদের গভর্নেন্স ইস্যু রয়েছে। এখনো ২২টি ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স লাগে। এ ছাড়া নানা জটিলতা রয়েছে। এ কারণে আসলে ইনভেস্টমেন্ট হচ্ছে না। আর এভাবে বিনিয়োগ না হলে নিয়োগও হয় কম।’

বিবিএস বলছে, স্কুল–কলেজ পাশ করে শিক্ষার্থীদের চাকরিতে ঢোকার চেষ্টা সফল হলেও, সেই হারে চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হয় স্নাতক পাশ করারা।

দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
আইন-শৃঙ্খলার অবনতি এবং শিল্প কারখানা উৎপাদন কমে যাওয়ায় গত ৬ মাসে দেশে তিনটি অর্থনৈতিক অঞ্চলের ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে বেকার হয়েছে ৬২ হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান...
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি- এর ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর