দেশে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের সাড়ে ১৩ ভাগই বেকার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বিবিএসের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। বিশ্লেষকদের মতে, শিক্ষিত বাড়লেও, কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি না হওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে। শিক্ষা ব্যবস্থাকে কর্মবাজারের চাহিদার সাথে সমন্বয় করতে না পারলে এ সংকট থেকে উত্তরণ কঠিন হবে বলে মনে করেন তারা।

 দেশের একটি সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন তাহরিমা। ভেবেছিলেন, পড়াশোনা শেষ হলেই বদলে যাবে জীবন। কিন্তু সে জায়গায় এখন জমেছে অপেক্ষা আর হতাশা। পরিবারের প্রত্যাশা আর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা- সব মিলিয়ে কঠিন এক সময় পার করছেন তিনি। 

এমন গল্প আরও অনেকের। দেশে উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশই আজ এমন বাস্তবতার মুখোমুখি। দেশে প্রতি ৩ জন বেকারের একজন উচ্চশিক্ষিত। আবার গ্র্যাজুয়েটদের প্রতি ৩ জনের একজন ডিগ্রি অর্জনের পর যোগ্যতা অনুযায়ী চাকরির আশায় অন্তত দুই বছর ধরে কর্মহীন রয়েছেন।  

পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার। এর মধ্যে উচ্চশিক্ষিত বেকার ৮ লাখ ৮৫ হাজার। অর্থাৎ দেশের মোট বেকারের একটি বড় অংশই এখন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী।

বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘দেশের একটি বড় সংখ্যক উচ্চশিক্ষিত বেকার যখন উৎপাদনশীল খাতে অংশগ্রহণ করতে পারছে না তখন রাষ্ট্রের বিনিয়োগ এবং তাদের মেধা দুই অপচয় হচ্ছে। আর দিন দিন সংকুচিত হতে থাকা চাকরির বাজার তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, ফলে সামগ্রিকভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্প স্থাপন এবং উদ্যোক্তা তৈরি করতে হবে।’

এদিকে, নতুন কর্মসংস্থান তৈরির হার কমে যাওয়ায় প্রতিবছর বিপুলসংখ্যক মেধাবী তরুণ পাড়ি জমাচ্ছেন বিদেশে। এতে দেশে স্বাস্থ্য, প্রযুক্তি ও শিল্পসহ বিভিন্ন খাতে দক্ষ জনবলের সংকট তৈরি হচ্ছে।

ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
দেশে প্রতি বছর গড়ে ২০ লাখ মানুষ কর্মক্ষম হচ্ছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে ১০ থেকে ১২ লাখের। শিক্ষিত তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর ৪০ ভাগই কর্মহীন থাকছে। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সূচকে অবস্থান করেও তার...
সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ, তথ্যভিত্তিক ও কার্যকর করতে প্রথমবারের মতো আয়োজন করা...
মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এ তিন মিলে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা। পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা চায় সরকার। একে তাৎক্ষণিক চ্যালেঞ্জ হিসেবে না দেখে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর