সরকারি ঘোষণার পরও কমল আলুর দাম, ফের চাষ করবে তো কৃষক?

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম

সরকার হিমাগার থেকে আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা ঠিক করে দিলেও তা মানা হচ্ছে না। বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকায়। আবার সরকার ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিলেও দুই মাসে তা বাস্তবায়ন হয়নি। দাম না পেয়ে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা।

চলতি মৌসুমে চাহিদার চেয়ে প্রায় ৪০ লাখ টন বেশি আলু উৎপাদিত হয়েছে। ফলে দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে আগস্টের শেষে হিমাগার গেটে প্রতি কেজি আলুর মূল্য ২২ টাকা নির্ধারণ করে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে ৫০ হাজার টন আলু কেনার কথাও জানায় মন্ত্রণালয়। কিন্তু এসব ঘোষণা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

হিমাগারে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৯ থেকে ১১ টাকায়। উৎপাদন খরচ না ওঠায় চরম বিপাকে কৃষকরা। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

একজন কৃষক বলেন, ‘২২ টাকা রেট দেওয়ার আগে টুকটাক বিক্রি করেছি ১৬–১৭ টাকায়। সরকার দাম বেঁধে দেওয়ার পর উল্টো দাম হয়েছে ১০ টাকা। আমরা যে লোন নিয়েছি, তার কী হবে?’

কৃষকদের সুরক্ষায় সরকারের আলু ক্রয় সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে হিমাগার মালিক সমিতি। পাশাপাশি আগামী মৌসুমে চাষিদের জন্য বিশেষ প্রণোদনা চেয়েছে সংগঠনটি।

হিমাগার মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘সরকার ৫০ হাজার টন আলু কিনে নেবে সরাসরি কৃষকদের কাছ থেকে—এমন একটি ঘোষণা এসেছিল। এর জন্য ন্যূনতম একটি দামও নির্ধারণ করা হয়েছিল, হিমাগার গেটে ২২ টাকা। দুর্ভাগ্যজনক হলেও, দুটি সিদ্ধান্তের কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।’

হিমাগার মালিক সমিতির তথ্যমতে, দেশে ৩৪০টি হিমাগারে বর্তমানে প্রায় ১২ লাখ টন আলু অবিক্রিত অবস্থায় পড়ে আছে।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর