পেঁয়াজের কেজিতে বেড়েছে ৪০ টাকা, দাম কমেছে ডিমের 

রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি বেড়েছে ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। বিক্রেতারা সরবরাহ সংকট ও আমদানি বন্ধ থাকার কথা বলছেন। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিমের বাজারে, প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। চড়া দামের জন্য সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। 

গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ১১০ থেকে ১২০ টাকা। কয়েকদিনে কেজিতে প্রায় ৪০ টাকা বৃদ্ধির জন্য সরবরাহ কমের কথা বলছেন বিক্রেতারা। তাদের দাবি, আমদানি বন্ধ থাকার পাশাপাশি কৃষকের মজুত কমে যাওয়ায় দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, কার্যকর তদারকির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। 

শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে সবজির। তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি শীতের সবজির দাম। প্রতি কেজি শিম, বেগুন কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। কাঁচামরিচের কেজি ১০০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মাঝারি আকারের ফুলকপির দাম ৫০ টাকা। 

এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর