ঘোষণা দিয়েও চা, লবণ, সাবান বিক্রি শুরু করতে পারেনি টিসিবি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

চা, লবণ, সাবানসহ নতুন পাঁচ পণ্য বিক্রির ঘোষণা দিলেও দুই মাসেও তা বিতরণ শুরু করতে পারেনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির দাবি, পণ্য সংগ্রহ প্রক্রিয়ায় সময় বেশি লাগার জন্য দেরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই টিসিবির পণ্য তালিকায় যুক্ত হবে চা বাদে চারটি পণ্য। ভোক্তাদের স্বার্থে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের।

বহু বছর ধরে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে আসছে টিসিবি। ফ্যামিলি কার্ডের পাশাপাশি পণ্য বিক্রি চলে ভ্রাম্যমাণ ট্রাকেও। ভোজ্যতেল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে বিক্রি করা হয় নিম্ন আয়ের মানুষের কাছে।

ভোক্তাদের সুবিধায় গত সেপ্টেম্বরের শেষে টিসিবির মাধ্যমে নতুন করে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান বিক্রির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে প্রতিটি পণ্য ৫ লাখ করে মোট ২৫ লাখ ভোক্তার কাছে বিক্রির কথা ছিল। ঘোষণা অনুযায়ী চলতি মাস থেকেই বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেনের দাবি, নতুন এসব পণ্য গুদামজাত করতে দেরি হওয়ায় বিক্রি শুরতে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘যখন আমাদের কর্মপরিকল্পনাটা শুরু হয়েছে, টেন্ডারেরও তো একটা প্রক্রিয়া আছে। আমরা যে ওটিএম প্রক্রিয়ায় প্রসেস শুরু করেছিলাম, সেটা সম্পন্ন করতেই এই সময়টা লেগেছে। চায়ের বিষয়ে যেটা ছিল, সম্ভবত এটা এখন পর্যন্ত আমাদের কনফার্ম না; এই পণ্য তালিকায় এটা অন্তর্ভুক্ত হবে না।’

দেশে দরিদ্রের সংখ্যা বাড়ায় টিসিবির ওপর স্বল্প আয়ের মানুষের আস্থা বেড়েছে আগের চেয়ে বেশি। আবার সামনে আসছে রোজা। সব মিলিয়ে পণ্য বিক্রিতে ধীরগতি ভোগান্তি বাড়াচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের।

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘গরিব মানুষের জন্য আপনি অর্থ ব্যয় করছেন, সেখানে আগে থেকেই পরিকল্পনা করে বন্ধ ও চালুর ব্যবস্থা রাখা উচিত ছিল।’

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার।

দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং...
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর