ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনবে সরকার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারতের চাল কেনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

উপদেষ্টা জানান, ডিসি–ইউএনওকে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কঠিন। সমস্যা সমাধানে প্রয়োজন রাজনৈতিক সরকার।

ড. সালেহউদ্দিন বলেন, ‘চালের দামটা আবার কিছুটা বাড়ছে। কোনো ক্রমেই যেন চালের দাম না বাড়ে সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনবো। এই চালটা ভারত থেকে আসবে। ভারত থেকে আসবে, কিন্তু সাপ্লায়ার সিঙ্গাপুরের।’

নির্বাচন আর গণভোট একই দিনে আয়োজন করলে খরচ বাড়বে জানিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়ার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন উপদেষ্টা।

দেশে প্রথমবার একই দিনে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এ সিদ্ধান্তকে অনেকে চ্যালেঞ্জ মনে করলেও সরকার বলছে, দুটি একসাথে হওয়াই যৌক্তিক।

উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘চ্যালেঞ্জ হলেও এটা গ্রহণ করতে হবে। একই দিনে করা—সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা। নির্বাচনের সিডিউল ঘোষণার পর আমার মনে হয় আর নতুন করে ওরা কোনো চাহিদা দেবে না।’

নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে বলে আবারও জানান উপদেষ্টা। তবে কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর