কর্ণফুলী টানেলে কম যান চলাচল ও লোকসান, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

কর্ণফুলী টানেলে প্রত্যাশার চেয়ে কম যান চলাচলে বাড়ছে লোকসান। ব্যয় আয়ের তিনগুণ, বিশেষজ্ঞরা বলছেন—সংযোগ সড়ক উন্নয়ন ছাড়া সমাধান নয়।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

প্রত্যাশার চেয়ে অনেক কম গাড়ি চলে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক। আয়ের চেয়ে তিনগুণ বেশি ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ পরিকল্পনা না করে এ টানেল করায় এই প্রকল্পে প্রতিদিনই লোকসানের বোঝা বাড়াচ্ছে। যদিও যান চলাচল বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তাতেও আছে দীর্ঘমেয়াদে বিশাল খরচ আর স্বল্প মেয়াদে ঝুঁকি।

কর্ণফুলী টানেলে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হয় ২০২৩ সালের ২৯ অক্টোবর। এ টানেল দিয়ে প্রতিদিন গড়ে যান চলাচলের কথা ছিল ১৯ হাজার ৬৬৯টি। কিন্তু গড়ে চলছে চার হাজারের মতো যান।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, টানেলের রক্ষণাবেক্ষণ খরচে গড়ে প্রতিদিন ব্যয় হয় প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা। অথচ আয় হচ্ছে গড়ে ১১ লাখ টাকা। এই প্রেক্ষাপটে টানেলে যান চলাচল বাড়াতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেল চলাচলের অনুমতি নিয়ে ভাবছে কর্তৃপক্ষ।

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, টানেল পার হয়ে কক্সবাজার যাতায়াতে আনোয়ারা ওয়াই জংশন হয়ে, আবার পুরোনো সড়কে উঠতে হয় যানবাহনকে। তাতে কক্সবাজারমুখী গাড়ির খুব একটা সুবিধা হয় না। বর্তমানে চলাচলকারী বেশিরভাগ গাড়ি তাই চট্টগ্রাম শহরমুখী। এ ক্ষেত্রে থ্রি-হুইলার ও মোটর সাইকেল চলাচলের অনুমতিতে স্পর্শকাতর এই স্থাপনায় হিতে বিপরীত হতে পারে।

এদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ চট্টগ্রাম অঞ্চল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন বলেন, টানেলের আনোয়ারা প্রান্ত থেকে গাছবাড়িয়া পর্যন্ত ২১ কিমি. রাস্তা ৪৬৬ কোটি টাকায় আরও পাঁচ মিটার প্রশস্ত করছে সড়ক বিভাগ। এ ছাড়া জোরারগঞ্জ থেকে টানেল ও মাতারবাড়ী হয়ে কক্সবাজার পর্যন্ত ১৭২ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে সম্প্রতি। অর্থায়নের বিষয় নিশ্চিত না হলেও এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ৩০-৩৫ হাজার কোটি টাকা।
 
৩ দশমিক তিন দুই কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী টানেল নির্মাণে ব্যয় হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। চীনা ঋণ এবং বাংলাদেশ সরকারের তহবিলের টাকায় এই টানেল নির্মাণ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি।

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের অপেক্ষা বাড়ছে। নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠাতে না পেরে বড় অঙ্কের লোকসানের মুখে আমদানিকারকরা। সংশ্লিষ্টরা বলছেন, লাইটার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর