এবার ডিটারজেন্ট-সাবান বিক্রি করবে টিসিবি

টিসিবি প্রথমবারের মতো সাশ্রয়ী দামে গায়ে মাখার সাবান, ডিটারজেন্ট পাউডার ও কাপড় কাচার সাবান বিক্রি শুরু করছে। ফ্যামিলি কার্ডধারীরা ১০ ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য পান। পরীক্ষামূলকভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেটসহ ৫ লাখ উপকারভোগীর মধ্যে এই পণ্য বিতরণ হবে।

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

ভোজ্যতেল, চিনি ও ডালের পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে গায়ে মাখার সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গতকাল রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সীমিত পরিসরে ও সাশ্রয়ী মূল্যে নতুন এই তিন পণ্য প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি করবে টিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি আরও জানিয়েছে, শুধু ফ্যামিলি কার্ডধারীদের নিয়মিত পণ্যের সাথে এই তিন পণ্য বিক্রি করা হবে। যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রাথমিকভাবে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারি জেলায় ৫ লাখ উপকারভোগীর মাঝে পরীক্ষামূলকভাবে বিক্রি করা হবে।

টিসিবি আরও জানায়, গায়ে মাখার সাবান ১০০ গ্রাম প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম ৬০ টাকা ও কাপড় কাচার সাবান প্রতিটি ২৩ টাকা করে বিক্রি করা হবে। ভোক্তা পর্যালোচনার প্রেক্ষিতে এসব পণ্য পরবর্তীতে সারাদেশে বিক্রি করা হবে বলেও জানিয়েছে।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নেতৃবৃন্দের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে...
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (অ্যাডজোইক)। গত...
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ আগস্ট)। ২০১৯ সালের এই দিনে ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর