পিছিয়ে পড়ছে উদ্যোক্তারা, জুন পর্যন্ত এসএমই ঋণ বিতরণ মাত্র ১৭ শতাংশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

কাঙ্ক্ষিত ঋণ না পাওয়ায় পিছিয়ে পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে এ খাতে মোট ব্যাংক ঋণের মাত্র ১৭ শতাংশ দেওয়া হয়েছে, যা আগের দুই বছরের চেয়ে কম। এ পরিস্থিতিতে, এ খাতে ঋণ বাড়ানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো এসএমইতে পর্যাপ্ত ঋণ দিচ্ছে কিনা, তা নজরদারিও করবে সংস্থাটি। 

দীর্ঘদিন ধরে নিজের কিছু করার ইচ্ছা তাহমিনা চৌধুরীর। তাই, সীমিত পুঁজি নিয়ে ২০১৮ সালে তার স্বপ্নের যাত্রা শুরু হলেও, ব্যাংক থেকে কোনো ঋণ পাননি তিনি। 

পিন্ধন বাংলাদেশের স্বত্বাধিকারী তাহমিনা চৌধুরী বলেন, ‘ব্যাংক থেকে ঋণ পেতে হয়রানির শিকার হতে হয় হাজারো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঋণ পান না তারা। এমনকি উচ্চ সুদের কারণে বাধাগ্রস্ত হয় ব্যবসার সম্প্রসারণ।’
 
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এ বছর জুন পর্যন্ত এসএমই খাতে দেয়া হয়েছে মোট ব্যাংক ঋণের ১৭ দশমিক ০৪ শতাংশ। যা গত বছর জুনে ছিল ১৮ শতাংশের বেশি। অর্থাৎ এক বছরে এসএমইতে ঋণ বিতরণ কমেছে প্রায় দেড় শতাংশ। যদিও লক্ষ্যমাত্রা ছিলো ২৫ শতাংশ।  

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এসএমই ঋণ দেওয়ায় ব্যাংকগুলোর কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

এসএমই ঋণের ১৫ শতাংশ যাতে নারী উদ্যোক্তারা পায়, সে ব্যাপারে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংকিং খাতের গভীর সংকটে মানুষের আস্থাহীনতা যখন তলানিতে, ঠিক তখন উল্টো চিত্র ক্ষুদ্র ঋণভিত্তিক এনজিওগুলোতে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রায় শতভাগ ঋণ আদায়ের কারণে উচ্চ সুদের মধ্যেও দেশের শীর্ষ...
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় এখনও সেভাবে সাড়া মিলছে না বলে জানা গেছে। 
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকেই শুরু হয় এ প্রক্রিয়া। এ পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে।...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর