এক বছরেও বিতরণ হয়নি বাতিল হওয়া টিসিবির ৩৮ লাখ ফ্যামিলি কার্ড

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

এক বছরেও বিতরণ করা যায়নি টিসিবির বাতিল হওয়া প্রায় ৩৮ লাখ ফ্যামিলি কার্ড। ফলে স্বল্পমূল্যের পণ্য সুবিধা থেকে বঞ্চিত দেড় কোটি দরিদ্র মানুষ। টিসিবির দাবি, স্থানীয় প্রশাসন থেকে তথ্য পেতে দেরি হওয়ায় কার্ড ইস্যু করা যাচ্ছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সঠিক ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতি। রোজার আগেই সমস্যা সমাধানের পরামর্শ তাদের। 

চাল, ডাল কিংবা ভোজ্যতেল—বাজারে প্রায় সব ভোগ্যপণ্যের চড়া দাম। মাছ মাংস কিনতে গেলেও স্বস্তি মিলছে না। টিসিবির হিসাবে, গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে সাড়ে ৬ শতাংশ। বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ শতাংশ বেড়েছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। 

দরিদ্র মানুষের মাঝে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্য পৌঁছে দিতে ২০২২ সালে স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে গত বছর। বাতিল হয় অনেক কার্ড। টিসিবি নতুন করে যাচাই-বাছাই করে বিতরণের কথা জানালেও, এক বছরেও তা হয়নি। 

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, ‘বর্তমানে সচল রয়েছে প্রায় ৬২ লাখ কার্ড। বাকি ৩৮ লাখের তথ্য স্থানীয় প্রশাসন থেকে পাওয়া যায়নি।’

অস্থির নিত্যপণ্যের বাজার, এর মধ্যেই সামনে আসছে রোজা। সব মিলিয়ে কম দামের পণ্য বিক্রিতে ধীরগতি গরিব মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। 

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণে সারাদেশের প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে, মাঠ পর্যায়ে সঠিক তদারকি করতে হবে।’

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর