পদ্মা সেতু, কর্ণফুলী টানেল অযাচিত প্রকল্প: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

আসছে রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর বিগত সরকারের অযাচিত প্রকল্প। বিনিয়োগের তুলনায় লাভ কম। রোববার সচিবালয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

চাঁদ দেখা সাপেক্ষে ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস। অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ পরই রোজা শুরু। তাই রোজায় খাদ্যপণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে রাখতে বৈঠক করে টাস্কফোর্স।

পরে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, এবার রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। গতবারের চেয়ে এবার ৪০ শতাংশ পণ্য বেশি আমদানি করা হয়েছে। তাই দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাজারমূল্য স্থিতিশীল। সরবরাহকেন্দ্রিক যদি কোনো জটিলতা না থাকে, আশা করা যায় রমজানে পণ্যমূল্য আরও নামবে।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর অপ্রয়োজনীয় প্রকল্প। এটি এখন সরকারের বড় দায়।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘শুধু যে পদ্মা সেতু তা না; কর্ণফুলী টানেল, পদ্মা সেতুতে যে রেলসেতু লাগানো হয়েছে, পায়রা বন্দর করা হয়েছে—যে জায়গায় মাত্র ৪ মিটার ড্রাফট। এটা কি পোর্ট নাকি ঘাট? এটাও চিন্তার বিষয়। বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটি সামগ্রিক রিফ্লেকশন এসেছে আমাদের নিত্যপণ্যের বাজারে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের বিষয়েও তিনি জানেন না।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।...
পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।...
সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হয়েছে। এ সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর