চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

চট্টগ্রাম বন্দরে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু। জাহাজ খালাস হলেও আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিক-কর্মচারীরা বিদেশি অপারেটর নিয়োগ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে রয়েছেন।

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার সকাল ৮টা থেকে কাজ বন্ধ রেখেছেন তাঁরা। 

ধর্মঘটের কারণে জাহাজ থেকে পণ্য খালাস হলেও আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে। বহির্নোঙরে কাজে যোগ দেয়নি শ্রমিকেরা।

এদিকে এ বিষয়ে বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বন্দর চেয়ারম্যান।

শনিবার বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়,  নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারসহ চার দাবি পূরণে বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে আলোচনায় আশ্বস্ত হয়েছিলেন শ্রমিক-কর্মচারীরা। ফলে কর্মসূচি কিছুটা শিথিল করা হয়। তবে এ বিষয়ে সরকারের কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না পাওয়ায় এবং  শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে উসকানিমূলক ব্যবস্থা নেওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন তাঁরা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর