১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং

নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। তবে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। তবে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। 

২০০৭ সালে নির্মাণের পরের বছরই নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় আগ্রহ দেখায় চারটি আন্তর্জাতিক অপারেটর। তবে, দায়িত্ব পায় দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেক।

জানা গেছে, ২০১৯ সালে আবুধাবিতে ডিপি ওয়ার্ল্ডের সাথে সমঝোতা সইয়ের পর ২০২৩ সালে এ টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ কার্যক্রম শুরু হয়। অন্তর্বর্তী সরকার চুক্তি নিয়ে অনেকটা এগোলেও শেষ মুহুর্তে তা থমকে যায়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১ অক্টোবর ১৫ বছরের রেয়াতি চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেয় একনেক। 

চুক্তি অনুযায়ী, বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে মাশুল নেবে ডিপি ওয়ার্ল্ড। বিনিময়ে এককালীন অর্থ ও কনটেইনারপ্রতি নির্ধারিত মাশুল দেবে। চুক্তির প্রাথমিক ব্যয় ২০৫ মিলিয়ন ডলার।

বন্দর বিশেষজ্ঞরা বলছেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এই চুক্তি ইতিবাচক। তবে বিতর্ক ঠেকাতে সব তথ্য জানানো উচিত। 

বন্দর বিশেষজ্ঞ মোহাম্মদ জাফর আলম বলেন, ‘১০০ কোটি টাকা প্রতিবছর ১০ শতাংশ বৃদ্ধিতে আমরা চুক্তি করলাম ১৫ বছরের, এটা একটা কথা। কিন্তু আমি কম করছি কি না...; যেহেতু আমি চুক্তি সম্পর্কে জানি না, সেহেতু চুক্তি জানানোর বিষয়টা এখানে বড় মূখ্য ভুমিকা পালন করবে। যার ফলে কিন্তু বিরোধীতা আসছে।’ 

এদিকে বিদেশি অপারেটর বিরোধী শ্রমিক-কর্মচারীরা বলছেন, চুক্তির ফলে কর্মসংস্থান ও আয় কমা ছাড়াও ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা। 

চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই চুক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দরকে কোনোভাবে আমরা বিপি ওয়াল্ডের মতো মাফিয়াদের ছেড়ে দিতে পারি না।’

বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বলেন, ‘বর্তমানে যারা বন্দরকে চালাতে চায়, তারা যে অফার করেছে তার চেয়ে বেশি আমরা হ্যান্ডেলিং করছি। আমরা অদক্ষ হলে এটা নিশ্চয়ই করতে পারতাম না।’

গত অর্থবছর এনসিটিতে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানামা করে। যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাত করা নিষিদ্ধ থাকছে। ইলিশের অভয়াশ্রম ৬ জেলাসহ মোট ৩৮টি জেলায় সব ধরনের মাছ ধরায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর