বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল বিক্রি নিয়ে যে নির্দেশনা দিল বিপিসি

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আজ বুধবার বিপিসি সচিব শোহিনা সুলতান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আজ বুধবার বিপিসি সচিব শোহিনা সুলতান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বিপিসি জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা দেয়। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) এর গড় বিক্রয় ২৫ শতাংশ কমানো হয়েছিল। এর পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানি সমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন- বাফা। এছাড়া মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে...
পেট্রোবাংলার প্রতিবেদন
দেশে গ্যাসের উৎপাদন বেড়ে বর্তমানে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট অর্থাৎ ২৬০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন এবং বিতরণ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।  
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর