অন্য দেশের শর্তকে ভারত বা নেপাল বাংলাদেশের মতো পাত্তা দেয় না: প্রতিমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে অন্য দেশের শর্তকে ভারত বা নেপাল বাংলাদেশের মতো এত পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, যেসব দেশ শ্রমিক পাঠায় তাদের শর্ত থাকতে পারে, কিন্তু যারা নেয় তাদের শর্ত থাকতে পারে না। মঙ্গলবার সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ও জীবিকার মাঝখানে বন্দি বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও দুর্ভোগ নিয়ে সেমিনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সার্বিক ব্যবস্থাপনার পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, বাংলাদেশে শ্রমশক্তি রপ্তানির খরচ বিশ্বে সবচেয়ে বেশি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও জনশক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার জনশক্তি রপ্তানিতে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক নির্ভরশীলতা থেকে বের হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার বলেন, ‘বাংলাদেশের উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নতুন শ্রমবাজারের সন্ধান করতে হবে। রাশিয়ার ভাষা শিখিয়ে সে দেশসহ ১৫টি দেশের শ্রমবাজারে ঢুকতে হবে বাংলাদেশকে। জ্বালানি খাতে সেখানে কর্মসংস্থানে বিপুল সম্ভাবনা আছে।’

কম খরচে হয়রানিমুক্ত পরিবেশে বিদেশে শ্রমিক পাঠানো নিশ্চিত করতে সরকার কাজ করবে দাবি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, রিক্রুটিং এজেন্সিকে শৃঙ্খলায় আনার ক্ষেত্রে গ্রেডিংয়ের কথা ভাবছে সরকার।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে অন্য দেশের শর্তকে ভারত বা নেপাল বাংলাদেশের মতো এত পাত্তা দেয় না। শ্রমিক নিতে চাইলে আমরা শর্ত দিতে পারি, যারা নেবে তারা শর্ত দিতে পারে না। তাদের কোনো বিবেচনা থাকলে তা জানাতে পারে।’

শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেটের জাল ছিন্ন করতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সৌদি আরবে হামলার ঘটনায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। বিশেষ করে সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জনশক্তি রপ্তানি ও...
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর