বছরে আড়াই হাজার টন শুঁটকি উৎপাদন, বিপণনে বাধা আড়ৎ সংকট

সুনামগঞ্জে বছরে প্রায় আড়াই হাজার টন মিঠা পানির মাছের শুঁটকি উৎপাদন হলেও স্থানীয় পাইকারি আড়ৎ না থাকায় বিপণনে বাধার মুখে পড়ছেন ব্যবসায়ীরা। পরিবহন খরচ ও বাজার সংকটে ক্ষতির আশঙ্কা বাড়ছে, দ্রুত আড়ৎ স্থাপনের দাবি উঠেছে।

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

সুনামগঞ্জে প্রতি বছর উৎপাদন হয় আড়াই হাজার টন মিঠা পানির মাছের শুঁটকি। দেশের বাজার ছাড়িয়ে এখন এসব শুঁটকি ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও রপ্তানি হচ্ছে। তবে জেলায় শুঁটকির পাইকারি আড়ৎ না থাকায়, বিক্রির জন্য যেতে হয় কিশোরগঞ্জসহ অন্য জেলায়। পরিবহন ব্যয় ও বিপণনের ঝামেলা কমাতে এলাকায় আড়ৎ স্থাপনের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।

সুনামগঞ্জের অন্তত ৯০টি পল্লীতে উৎপাদন করা হয় পুঁটি, টেংরা, বাইম, শোল, গজারসহ বিভিন্ন মিঠা পানির মাছের শুঁটকি। জেলার বিভিন্ন হাওর, বিল নদী থেকে মাছ আহরণ করেন জেলেরা। কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি হয় সুস্বাদু শুঁটকি।

ব্যবসায়ীরা জানান, জেলায় প্রতি বছর উৎপাদন হয় দুই থেকে আড়াই হাজার টন শুঁটকি। তবে স্থানীয় কোনো পাইকারি আড়ৎ না থাকায় কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার বাজারে নিয়ে যেতে হয়। এতে পরিবহন ব্যয় ও বিপণনে ঝামেলা বাড়ে। এ ছাড়া অনেক সময় দাম দিয়ে মাছ কিনে তা আশানুরূপ দামে বেচা যায় না। 

মৎস্য অফিস বলছে, জেলায় প্রতি বছর ৪০০ থেকে ৫০০ কোটি টাকার শুঁটকির উৎপাদন হয়। গত বছরের তুলনায় এ বছর শুটকির উৎপাদন বাড়ার আশা মৎস্য কর্মকর্তার।

সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নূর বলেন, জেলার ১১ উপজেলায় শুঁটকি উৎপাদনে যুক্ত আছেন জেলে, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ। সুনামগঞ্জে বছরে দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়ে থাকে যা মধ্যপ্রাচ্য, ইউরোপে রপ্তানি হয়। এই হাতে তৈরি শুঁটকি তাদের অত্যন্ত পছন্দের একটি খাবার।

বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ...
বাংলাদেশ থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 
জ্বালানির মূল্যবৃদ্ধি পরও সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে বলে জাানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর