ইউরোপের দেশে দেশে অস্থিরতা, কতটা চাপে পোশাক রপ্তানি খাত 

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে, ইউরোপে জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাবও পড়ছে রপ্তানি আদেশ ও পোশাকের দাম নির্ধারণে। সংকট উত্তরণে বিভিন্ন দেশের সাথে দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তির পরামর্শ বিশ্লেষকদের।

বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। গত অর্থবছরে ইইউতে মোট পোশাক রপ্তানি হয়েছিল ১ হাজার ৯০৬ কোটি ডলারের। যা আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩১ শতাংশ কম।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-আগস্টে বাংলাদেশ থেকে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। 

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে অস্থিরতা চলছে। অসন্তোষ দীর্ঘায়িত হলে, রপ্তানিতে প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা যেহেতু আমাদের পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের ওপর নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে– সেটা ফ্রান্স হোক, ইতালি হোক বা ইউরোপের যেকোনো দেশেই হোক, সেখানে যখন অর্থনৈতিক একট অচলাবস্থা তৈরি হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই।’ 

দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে জ্বালানি সংকটও কাটছে না। শীতের সময় জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। দেশগুলোর পোশাক আমদানিতে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আরও বলেন,‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। সেই যুদ্ধের কারণে তাদের (ইউরোপের দেশসমূহ) বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে। এজন্য পোশাকের গুরুত্বটা পেছনের দিকে চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে চীনের পোশাক রপ্তানিকারকা ইউরোপীয় ইউনিয়নের দিকে অতিমাত্রায় ফোকাস করেছে।’

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ সহ নানা ঝুঁকি এড়াতে ইইউর সাথে বাংলাদেশের দীর্ঘমেয়াদি মুক্ত বাণিজ্য চুক্তির পরামর্শ দেন অর্থনীতিবিদরা।

নলেজ হাব ইন্সটিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় ক্রেতা। তাই তাদের সাথে যদি মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি এবং ডিউটি ফ্রি রপ্তানি করতে পারি তাহলে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় সক্ষম হবো।’

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপভিত্তিক বড় পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ক্রয়কৌশলেও পরিবর্তন আসছে। এইচঅ্যান্ডএম, প্রাইমার্কের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশের একটি অংশ সরিয়ে নিচ্ছে ভারত, মিসরসহ অন্যান্য গন্তব্যে। 

 

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
লোডিং...

এলাকার খবর