মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা

বাংলাদেশে মূল্যস্ফীতি, বেকারত্ব সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অর্থনীতি চরম ঝুঁকিতে। নীতি নির্ধারকদের উদ্বেগ, কমছে প্রবৃদ্ধি ও বাড়ছে দারিদ্র্য। সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আহ্বান।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এ তিন মিলে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা। পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা চায় সরকার। একে তাৎক্ষণিক চ্যালেঞ্জ হিসেবে না দেখে, দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদেরা।

মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক আট এক শতাংশে। দারিদ্র্যের হার বেড়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতির মধ্যে পড়েছে নতুন সরকার। এ ছাড়া জনগণের প্রত্যাশাও অনেক।

নীতি নির্ধারকেরা স্বীকার করছেন, অর্থনীতির সব সূচক ভালো নেই। রিজার্ভ ভালো থাকলেও, মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। অর্থনীতিতে চলমান সংকট, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ। এগুলোকে বাজেট প্রণয়নের বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, বর্তমানে রিজার্ভ ভালো অবস্থানে থাকলেও, মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। গত কয়েক বছরে দেশে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়নি, বিনিয়োগও বাড়েনি। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। বর্তমানে রিজার্ভ ছাড়া সব সূচকই নিম্নমুখী।

গভর্নর বলেন, ‘আমাদের মেট্রো ইকোনমিক গ্লোবাল লেভেল ইনডিকেটরের অনেকগুলোর অবস্থাই ভালো নয়।’

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, গত কয়েকবছরে দেশে দারিদ্র্য বেড়ে গেছে অনেকটা। সেটা মোকাবিলা করা জরুরি। সকল উন্নয়ন সহযোগীদের দেশের বেসরকারি খাত অর্থায়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির দামবৃদ্ধিসহ নানা কারণে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে। এমন অবস্থায় এলডিসি উত্তরণ সম্ভব নয়।

কয়েক বছর ধরে স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধি। তিন থেকে চার শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে, যা প্রত্যাশার তুলনায় অনেক কম। এ ছাড়া জ্বালানি সংকট বিনিয়োগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

অর্থনীতিবিদেরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির সঠিক মূল্যায়ন জরুরি। এড়িয়ে যেতে হবে মেগা প্রকল্প, বাদ দিতে হবে অপ্রয়োজনীয় সরকারি খরচ।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বর্তমানে বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটিনেট স্কিমগুলো চালু রয়েছে সেটি যেন কার্ডের মাধ্যমে একটি আম্ব্রেলার নিচে আসে। অর্থাৎ একই কার্ডে একটি পরিবারকে বিভিন্ন ধরনের সুবিধা যেন এ মুহূর্তে না দিতে হয়। এভাবে সরকারের ব্যয়ের কাঠামো সংকোচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।’

অর্থনীতিবিদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘মেগা প্রকল্পগুলোর প্রায়োরিটি অর্থাৎ কোন প্রকল্পগুলো না করলেই নয় শুধু সেগুলো রেখে অন্যগুলো বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিলে সরকার অনেকটা ভালো করবে।’

দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
জুনে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নামলেও দেশের সামষ্টিক অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির- (এমসিসিআই) ত্রৈমাসিক প্রতিবেদনে এ...
জুন মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নামলেও দেশের সামষ্টিক অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির চাপ অব্যাহত আছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এমসিসিআই’র ত্রৈমাসিক প্রতিবেদনে এ চিত্র...
ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর