এলডিসি উত্তরণের সময় বাড়ানোই যথেষ্ট নয়: সিপিডি

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

এলডিসি উত্তরণের সময় বাড়ানোই যথেষ্ট নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত মিডিয়া সংলাপে বলা হয়, এলডিসি উত্তরণে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার ও পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা। অন্যথায় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগ ও প্রবৃদ্ধি নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে সিপিডি।

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে হাতে থাকা আগামী তিন বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যেই নিতে হবে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। 

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং এলডিসি তালিকা থেকে উত্তরণে জাতিসংঘের সিদ্ধান্ত সরকারকে স্বচ্ছতার সঙ্গে সমন্বিতভাবে কার্যকরের তাগিদ সিপিডির।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘উত্তরণের তিন বছরের মধ্যে সরকারকে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। শুধু সরকারি বার্তা নয়, আমলাতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংসদে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।’

এদিকে, এলডিসি উত্তরণের প্রস্তুতি সফল করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও কর্মসংস্থান বাড়াতে কার্যকর সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা।

অর্থনীতিবিদদের মতে, আগামী তিন বছর কেবল এলডিসি উত্তরণের প্রস্তুতির সময় নয়, বরং অর্থনীতির দীর্ঘমেয়াদি সক্ষমতা গড়ে তোলারও সুযোগ রয়েছে। 

ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
গ্যাস-বিদ্যুৎ সংকটে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে, বড় ও মাঝারি কারখানাগুলোর ছাদে অন্তত ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে...
আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা, শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। রোববার বেসরকারি গবেষণা...
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...
তৈরি পোশাকশিল্প শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকেরা যেন বর্ধিত মজুরি পান, সে লক্ষ্য নিয়ে কাজ...
সাংবাদিকতায় নওগাঁয় বিশেষ অবদানের জন্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলামকে ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ ও দেশের প্রথম শহীদ মিনারের...
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর