ব্যবহার নেই, তবুও খরচ–বরিশালে গুদামে হাজারো ইভিএম নিয়ে প্রশ্নের ঝড়

বরিশাল বিভাগে ১৫৫ কোটি টাকায় কেনা ইভিএম মেশিনের অর্ধেকই অকেজো। প্রকল্প বাতিল হলেও গুদাম ভাড়ায় মাসে ৩ লাখ টাকা ব্যয় করছে নির্বাচন কমিশন। দ্রুত সিদ্ধান্তের দাবি নাগরিকদের।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

প্রকল্প বাতিল হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন রাখতে বরিশালে প্রতি মাসে গুদাম ভাড়া গুণতে হচ্ছে তিন লাখ টাকা। বিভাগের দুটি জেলার গুদামে পড়ে আছে ১৫০ কোটি টাকার ৪ হাজারের বেশি যন্ত্র। অর্ধেকই অকেজো হলেও ভাড়াবাবদ গচ্চা দিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সরকারি অর্থের বিপুল অপচয় বন্ধে এসব ইভিএম নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোটগ্রহণের জন্য ২০১৯ সালের মে মাসে বরিশাল নির্বাচন অফিসে ২ হাজার ২৬৮টি ইভিএম মেশিন সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে পোঁছায় আরও ২ হাজার ৮১৯টি যন্ত্র।

প্রায় ১৫৫ কোটি টাকায় কেনা এসব যন্ত্র কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে আংশিকভাবে ব্যবহার হলেও পরে অনেক মেশিনে ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে ২০২৫ সালে ইভিএম প্রকল্পই বাতিল করে নির্বাচন কমিশন।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে বরিশাল ও পটুয়াখালীর গুদামে অচলপ্রায় মেশিনগুলো রাখতে প্রতি মাসে খরচ হচ্ছে ৩ লাখ ১০ হাজার টাকা। ইভিএম মেশিন রাখতে সাড়ে তিন বছরেই ২ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকা গুদাম ভাড়া দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী ইভিএমগুলো আমরা গুদামে রেখেছি। এখনও সেগুলো ওই অবস্থায় আছে। পরবর্তীতে যদি কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইলেকট্রনিক মেশিন যদি কোনো মেইনটেন্যান্স ছাড়া দীর্ঘদিন পড়ে থাকে তাহলে তো সেগুলোতে সমস্যা হতেই পারে।’

সবশেষ পরীক্ষার সময় দেখা যায়, অর্ধেক যন্ত্রই অকেজো। সরকারি অর্থের অপচয় রোধে অকেজো যন্ত্রগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ।

সুজন জেলা সম্পাদক রনজিত দত্ত বলেন, ‘এ ধরনের প্রযুক্তি আমদানির ক্ষেত্রে অনেক বেশি বিচক্ষণ হওয়া দরকার। যেহেতু রাষ্ট্র বড় আকারের বাজেট ব্যয় করছে এর জন্য। আবার এগুলো এখন অকার্যকর অবস্থায় গুদামে রাখায় সরকার অনেক টাকা ভাড়া গুনছে। রাষ্ট্রের অর্থ এভাবে ব্যয়ের কোনো যুক্তি নেই।’

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
জ্বালানির মূল্যবৃদ্ধি পরও সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে বলে জাানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর