স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ: জাতিসংঘ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকটে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি ব্যাহত হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রোববার এক প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ স্বল্পোন্নত দেশগুলোকে নতুন ঝুঁকিতে ফেলেছে।

প্রতিবেদনে জলবায়ু ঝুঁকির প্রভাব, রোহিঙ্গা সংকট, দীর্ঘস্থায়ী সামষ্টিক অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। 

এতে উল্লেখ আছে, বাংলাদেশ এলডিসি উত্তরণে তিনটি মানদণ্ডই পূরণ করলেও, দেশটির বাণিজ্য সুবিধা হারানো, রাজস্ব ও আর্থিক দুর্বলতা, এবং ভঙ্গুর প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মতো উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। 

প্রতিবেদনে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করা, ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা, এবং আর্থিক সংস্থান বাড়ানোসহ বাংলাদেশকে বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, ২০২৬ সালেই বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের কথা ছিল। কিন্তু করোনা মহামারীসহ বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য গত মাসে জাতিসংঘের কাছে আবেদন করেছে বাংলাদেশ।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর