টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত বাংলাদেশ বিজনেস সেমিনারে জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, আজ শুক্রবার এই সেমিনার অনুষ্ঠিত হয়।

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) যৌথ অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে গত পাঁচ দশকে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক রূপান্তরের চিত্র তুলে ধরেন। 

সেমিনারে রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিনিয়োগের একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য। সম্প্রতি স্বাক্ষরিত ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–ইপিএ’ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক। এই চুক্তির ফলে বাংলাদেশের সাত হাজারেরও বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়া জাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইটি খাতে বাংলাদেশের সক্ষমতা ও বিশাল দক্ষ জনশক্তির কথা তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।
 
সেমিনারে আলোচকেরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের নানা কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। জেট্রোর ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সম্ভাবনার ওপর একটি প্রেজেন্টেশন দেন। সুমিটোমো করপোরেশেনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইউনিটের টিম লিডার শোতা পাকু ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের’ আধুনিক ও বিনিয়োগবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য তুলে ধরেন। 
 
সেমিনারের শেষ অংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। জেট্রোর প্রতিনিধিরা জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেট্রোর সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং স্বাগত বক্তব্য দেন সংস্থাটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস আকিকো ওকুমোরা। অনুষ্ঠানে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের শতাধিক প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর